স্টাফ রিপোর্টার
শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় বিনয় বণিকের এক ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এক বৃদ্ধ মহিলাকে বেধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ দামী জিনিসপত্র নিয়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। বুধবার সন্ধ্যা রাতে বাঁধন আবাসিক এলাকার ৭ নম্বর বাসায় চুরির এ ঘটনা ঘটে।
চুরি যাওয়ার বাসার ভাড়াটিয়া শাল্লা উপজেলার হবিবপুর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা সিলকো ফার্মাসিটিক্যাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি প্রলয় কান্তি দাস জানান, তিনি সন্ধ্যায় কোম্পানীর কাজে ব্যস্ত ছিলেন। তার স্ত্রী সন্তানকে নিয়ে বাজারে গিয়েছিলেন। এই ফাকে বাসার গ্রিল ও তালা ভেঙ্গে তার বৃদ্ধ মাকে বেধে আলমিরা ভেঙ্গে প্রায় আড়াই ভরি স্বর্ণারংকার, নগদ ৩০-৩৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ নানা দামী জিনিসপত্র নিয়ে গেছে। তার স্ত্রী বাজার থেকে বাসায় ফিরে গ্রীল ও তালা ভাঙ্গা দেখতে পান। জানতে পারেন তার মাকে চোরেরা বেধে সবকিছু নিয়ে গেছে।’
সদর থানার ওসি হারুনুর রশিধ চৌধুরী বলেন,‘ বুধবার সন্ধ্যার পর দেশব্যাপি ভূমিকম্পের বিষয়ে সকলেই আতংকিত ছিল। বাঁধন পাড়া কোন বাসায় চুরি হয়েছে বলে কেউ জানায় নি।’