স্টাফ রিপোর্টার
বাধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বাঁধন, সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট ২০১৯ পরিষদের বিদায়ী সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
হয়েছে। শনিবার সকাল ১০.৩০ মিনিটে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক ইফতেকার আলম।
বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনে জানানো হয় সংগঠনের উদ্যোগে ২০১৯ সনে ২২০ ব্যাগ রক্ত সরবরাহ করা হয় রক্তদাতাদের মাধ্যমে। ১৫০ জন নতুন রক্তদাতা তৈরি করে। এছাড়াও ২১৫০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেয়া হয়।
বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব হস্তান্তর করা হয়।
নবগঠিত কমিটির কেন্দ্রীয় পর্যবেক্ষক ইমরান হোসেন, সভাপতি মাহমুদুল হাসান, সহ সভাপতি শহিদুজ্জামান শাহান, জামিল আহমেদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, সহ সাধারণ সম্পাদক মাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. আবেদিন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন সরকার, কোষাধ্যক্ষ শামিম আহমেদ, দপ্তর সম্পাদক সুরজাউল কবির, তথ্য ও শিক্ষা সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক দুর্জয় তালুকদার মান্না, নির্বাহী সদস্য মৌসুমি আক্তার, জীবন বর্মন, জিয়াউর রহমান, সোহেল আহমেদ, শতরুপ তালুকদার।