স্টাফ রিপোর্টার
বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠষ্ঠিত হয়েছে। রবিবার ইফতারের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম। তিনি বলেন, বাঁধন সকল স্বার্থের উর্ধ্বে এসে মানুষের কল্যাণে কাজ করছে। বাঁধনের আচার, আচরণ ও ব্যবহারে আমি মুগ্ধ।
সুনামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসান শহিদ আনসারি, গণিত বিভাগের সহকারি অধ্যাপক ব্রজেন্দ্র কুমার সিংহ। এসময় আরও উপস্থিত ছিলেন বাঁধনের উপদেষ্টা সালাহ উদ্দিন, সোহানুর রহমান সোহান, মাহমুদুল হাসান, শামিম আহমেদ, আশরাফুল ইসলাম, এমরান হোসেন, বাঁধন সুসক ইউনিটের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রায়হান মিয়া, দপ্তর সম্পাদক তাজকিরা হক তাজিন সহ বাঁধনের অন্যান্য কর্মীরা।