স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলায় বাস্তবায়নাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। শনিবার উপজেলার শনির হাওরে বাস্তবায়নাধীন হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেন তিনি।
এ সময়ে তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন সহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, পিআইসির সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঁধের কাজ পরিদর্শনকালে তিনি দ্রুততম সময়ের মধ্যে বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এদিকে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন উপজেলার চালিয়ারঘাট মৌজায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন গৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি উপকারভোগীদের কয়েকজনের সাথে মতবিনিময় করেন।