আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন এসকেভেটর দিয়ে মাটি কেটে ফসল রক্ষা বেড়ী বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠেছে।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ সূত্রে জানা যায়, ঠিকাদারদের বেড়িবাঁধ হতে এসকেভেটর দিয়ে ১০০ ফুট দূর হইতে মাটি এনে বাঁধে ফেলাতে বলা হয়েছে। কিন্তু সরজমিনে উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া, গুরমা ও পৈন্ডুপ গ্রামের পশ্চিমাংশের হালির হাওর পাড়ের বেড়িবাঁধগুলো ঘুরে দেখা গেছে সংশ্লিষ্ট বেড়িবাঁধ হতে ২ ফুট দূর থেকে মাটি এনে বাঁধে ফেলা হচ্ছে। হাওরপাড়ের কৃষকরা তাতে বাধা দিলেও ঠিকাদারের লোকজন সেসব শুনছেন না। বাঁধের উপর মাটি ফেলা হলেও কোন প্রকার দুর্মুজ বা ড্রেসিং করা হয়নি। যে কারণে একটু ভাড়ী বৃষ্টিপাত হলেই বাঁধের মাটি বৃষ্টির পানির সাথে নিচে নেমে আসে।
শনির হাওর উন্নয়ন কমিটির সভাাপতি নুরুল আমিন বলেন, গোবিন্দশ্রী হইতে নিশ্চিন্তপুর পর্যন্ত বৌলাই নদীর তীর ঘেষে শনির হাওরে বেড়ীবাঁধ যেভাবে নির্মাণ করা হয়েছে তার চেয়ে কাজ না করাই ভাল ছিল।
তিনি আরো বলেন,সম্প্রতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীর ভেঙে বেড়িবাঁধের অপূরণীয় ক্ষতি হচ্ছে।
মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, মাটিয়ান হাওরপাড়ে বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী আলী রেজা বলেন, বাঁধ হইতে কমপক্ষে ১৫ ফুট দূর হইতে এসকেবেটর দিয়ে মাটি ফেললে বাঁধের কোন ক্ষতি হবে না।