দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন এডিসি রজস্য মো. জসিম উদ্দিন। মঙ্গলবার দুপুরে উপজেলার নাইন্দার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শনকালে তিনি বলেন, বাঁধের কাজ ভাল হচ্ছে তবে কাজের গতি আরো বাড়াতে হবে। সরকারী বরাদ্দকৃত অর্থের কাজ আপনারাই কাজ করছেন। কাজের মান যাতে ভাল হয় সেজন্য নিজের মনে করে তাড়াতাড়ি কাজ উঠানোর ব্যবস্থা করেন। এই কাজ আপনাদের।
পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা পানি উন্নয়ন বোর্ডের এসও সাফিউল ইসলাম, ভূমি অফিসের কানোঙ্গু পিয়ার আহমেদ, সার্ভেয়ার রিপন চাকমা, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, ১৬ নং পিআইসির সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আসাদ মিয়া প্রমুখ।