- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাঁধে হ্যান্ডমাইক হাতে জেলা প্রশাসক…

স্টাফ রিপোর্টার
‘আপনারা কেউ বসে থাকবেন না, দ্রুত খাওয়া শেষ করে আবার কাজে লাগুন, অবহেলা করলেই বড় বিপদ হতে পারে, যারা খাবার আনেননি বা খাবার এখনো আসেনি, আমি চিড়া গুড় নিয়ে এসেছি, আপনারা এসে এখান থেকে নিয়ে যান। যারা বস্তায় মাটি ভর্তি করে দিচ্ছেন, তারা বেশি করে দেবেন, না হয় বস্তা বেশি লাগবে’।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সোমবার দুপুরে দিরাই উপজেলার  বরাম হাওরের তোফানখাড়ি বাঁধের পাড়ে বসে হ্যান্ডমাইকে এভাবেই কৃষক-কৃষাণিদের উদ্দেশ্যে বাঁধ রক্ষার কাজে মনোযোগি হবার কথা বলছিলেন।
এর আগে সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম দিরাই উপজেলা সদর থেকে বস্তা, চিড়া ও গুড়সহ ঐ বাঁধে পৌঁছান। কিন্তু পাউবো’র কোন কর্মকর্তা দুপুর ১২ টা পর্যন্ত বাঁধে ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

  • [১]