- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘বাঁধ চোরের বিচার চাই’

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর উপস্থিততে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার বক্তব্যের সময় সামনে বসা কিছু লোকজন ‘বাঁধ চোরের বিচার চাই, বাঁধ চোরের বিচার চাই’ বলে স্লোগান   
 দিয়েছে। এসময় অনেকেই বলেন, হ্যাঁ অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে বাঁধ চোরের বিচার চাওয়া আমাদের প্রয়োজন। কারণ কিছু বাঁধ চোরের কারণে আজ পুরো জেলাবাসী একমাত্র ফসল হারিয়ে দুর্ভোগে পড়েছেন। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা ঠিকাদার পক্ষের কয়েকজন লোককে বিব্রতবোধ করতে দেখা গেছে।

  • [১]