স্টাফ রিপোর্টার
আগামীকাল মঙ্গলবার হাওর রক্ষা বাঁধ নির্মাণ পদ্ধতি, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রবিবার জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।