স্টাফ রিপোর্টার
গত কয়েকদিন ধরে জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। এতে নদ-নদী ও হাওরের পানি বাড়ছে। কোথাও কোথাও হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড নির্মিত ঝুঁকিপূর্ণ বোরো ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে জেলার চারটি উপজেলা সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজারের বৃহৎ হাওর ‘দেখার হাওরের’ কয়েকটি ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন।
জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন ও হাওরের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। কৃষক বান্ধব সরকার হাওরের ফসলরক্ষায় সব সময় কৃষকদের পাশে আছে আশ^স্ত করেন। এবং ফসলরক্ষা বাঁধে কঠোর নজরদারী রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হাজী আবুল কালাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।
প্রসঙ্গত, সুনামগঞ্জের ১২ টি উপজেলার ৯৫ টি হাওরে চলতি বোরো মওসুমে দুই লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর জমি চাষাবাদ হয়েছে। ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৩ লাখ মে. টন। ধানের মূল্য ৩৮০০ কোটি টাকা। এসব ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৭৫৪ কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামতে ২০৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে।