ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ ও সড়ক কাটার অভিযোগে দায়ের করা মামলায় অপু (৩২) ও আবুল খায়ের (৩৫) নামের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ফসল রক্ষা বাঁধ ও সড়ক কেটে বিনষ্ট করায় ২০১৪ সালের ১৪ মে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অপু ও সদস্য আবুল খায়েরসহ ৫৪ জনকে আসামি করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। তখন থেকেই এই দুই আসামি পলাতক ছিল।
ধর্মপাশা থানার ওসি মো.গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সকালে আসামিদের ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।