সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর এ.কে .এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, আমার দৃৃষ্টিতে বাংলাদেশের সেরা জেলা হচ্ছে সুুনামগঞ্জ । প্রগতিশীল চিন্তা চেতনায় ব্র্রিটিশ আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ যে বিশেষ অবদান রেখেছে তা অন্য কোথাও নেই। লোক সংস্কৃৃতির অবাধ ধারায় সুনামগঞ্জকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে বিশ্ব দরবারে। ৫৪ হাজার বর্গমাইলের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আর্র্ন্তজাতিক সাংস্কৃতিক পরিমন্ডলে সুুনামগঞ্জকে প্রতিষ্ঠিত করেছে অন্যভাবে।
বুুধবার সকাল সাড়ে ১১ টায় সুুনামগঞ্জ সরকারি কলেজ আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আব্দুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আজকের বিশ্বায়ন , মুক্তবাজার অর্থনীতি ও ভোগবাদী সমাজে কোন সাম্যতা নেই। যা আছে তা হলো লুটে পুটে নিয়ে যাও। জাতির জনক আমাদের একটি স্বাধীন দেশ ও ৪ নীতির একটি সংবিধান উপহার দিয়েছিলেন । কথায় কথায় মুুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। কিন্তু এই ভোগবাদী সমাজে সংবিধানের চার নীতি অনুসারে যদি সাম্য প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আমাদের জাতীয় মুুক্তি সম্ভব নয়।
তিনি বলেন সুুনামগঞ্জ কলেজের নানা সমস্যা আমার জানা আছে । একটি এ্যাকাডেমিক ভবন হচ্ছে। আরেকটি ভবন নির্মাণের প্রস্তাবনা ও সাড়ে ৪ শত আসন বাড়ানোর জন্যে শিক্ষামন্ত্রী বরাবরে একটি প্রস্তাবনা আমি পাঠাব। আশা করছি আগামীতে শিক্ষক ও ভবন সংকট দূর করা সম্ভব হবে।
বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার, শিক্ষক পরিষদের সম্পাদক ইফতেকার আলম, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক সুুমা পাল, শিক্ষার্থী প্রভাংশু তালুকদার প্রমুখ।
পরে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার তুুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি