- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশে গণহত্যা বিদেশীদের চোখে

সম্পাদনা সংসদ খোন্দকার গোলাম মুস্তফা
“রক্তই যদি কোন জাতির স্বাধীনতা অর্জনের অধিকারের মূল্য বলে বিবেচিত হয়, তবে বাংলাদেশ অনেক বেশী দাম দিয়েছে।” বাংলাদেশে দখলদার পাকিস্তানী সেনাবাহিনীর গণহত্যা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা স্বীকার করেন লন্ডনের নিউ টাইমস পত্রিকা ১৯৭১ সালের ১৬ই এপ্রিল সংখ্যায়।
মাত্র নয় মাসের পরিসরে জেনারেল ইয়াহিয়ার সেনাবাহিনী বাংলাদেশে তিরিশ লক্ষেরও বেশী মানুষ হত্যা করে। বাঙালি জাতিকে চিরতরে দাসত্বের নাগপাশে আবদ্ধ করে রাখবার জন্য ইয়াহিয়া এবং তার সেনাপতিরা বাংলার জাতিয়তাবাদী শক্তি সমূহকে সম্পূর্ণভাবে নির্মূল করতে চেয়েছিল। সেদিন সমগ্র বিশ্ববাসী ও তার নেতৃবৃন্দ একটা নিরস্ত্র জনসাধারণের উপরে পুরোপুরি সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে। সারা বিশ্বের সকল সংবাদপত্র, বেতার, টেলিভিশন এই গনগত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন। সেই ভয়াবহ ঘটনার চাক্ষুষদর্শীর বিবরণী সংক্ষিপ্ত আকারে আমরা এখানে উদ্ধৃত করছি। এরা দু’জন হলেন লন্ডনের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকার সংবাদ দাতা সাইমন ড্রিং ও ‘নিউ ই্য়র্ক টাইমসের’ সংবাদদাতা সিডনি শ্যনবার্গ।
১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চ পাকিস্তানী দখলদার বাহিনী যখন রাজধানী ঢাকা থেকে সকল বিদেশী সাংবাদিককে বহিষ্কৃত করে সাইমং ড্রিং তখন রাজধানী ঢাকাতেই ত্মগোপন করেন। সান্ধ্য আইন স্বল্প সময়ের জন্য প্রত্যাহার হওয়ার ফাঁকে ফাঁকে তিনি ৭২ ঘন্টাব্যাপি রাজধানী ঢাকার বুকে যে তান্ডবলীলা চলছিল তা দেখতে ও সে সম্পর্কে জানতে চেষ্টা করেন। সেই ৭২ ঘন্টা যা ঘটেছে তার সবকিছু তার পক্ষে দেখা সম্ভব না হলেও তার বিবরণ থেকে এই বর্বরতা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
বাংলাদেশে পাকিস্তানী কর্তৃপক্ষ কিভাবে তথা কথিতস্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনেছে তা দেখবার জন্য ১৯৭১ সালের জুন মাসে যে সকল বিদেশী সাংবাদিককে ঢাকা প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল শ্যানবার্গ ছিলেন তাদের অন্যতম। কিন্তু পাকিস্তানী সামরিক কর্তৃপক্ষ শ্যানবার্গকে বাংলাদেশ থেকে বহিষ্কৃত করে, কারণ শ্যানবার্গ তাঁর প্রেরিত সংবাদমালার মাধ্যমে পাকিস্তান কর্তৃপক্ষের দাবির অসারতা ও অন্ত:সারশূন্যতা উদঘাটন করে দেন। ৩০ মার্চ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকায় “ঢাকা কিভাবে ‘ঐক্যবদ্ধ’পাকিস্তানের জন্য খেসারত দিয়েছে” শিরোনামে প্রকাশিত সাইমন ড্রিংয়ের রিপোর্টে বলা হয়-
পূর্ব পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনী গ্রেফতার করে নিয়ে যাচ্ছে দেখা গেল——-। নেতৃত্বস্থানীয় রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করা হয়েছে, অন্যান্যরা নিহত। মুজিবুরের সমর্থক দুটি সংবাদপত্র অফিস ধ্বংস করে দেয়া হয়েছে। পঁচিশে মার্চ বৃহস্পতিবার রাতে ঢাকার রাস্তায় চলমান ট্যাংকগুলোর প্রথম লক্ষ্য ছিল ছাত্ররা। ঢাকার উপর আক্রমণ চালাবার জন্য, সাঁজোয়া, গোলান্দাজ এবং পদাতিক বাহিনীর আনুমানিক তিনটি ব্যাটালিয়ন ব্যবহার করা হয়। রাত দশটার কিছু আগে তারা তাদের সেনা ছাউনি ত্যাগ করা শুরু করে। এগারোটার মধ্যে গুলিবর্ষণ শুরু হলো এবং যারা উলটানো গাড়ী, গাছের গুঁড়ি, আসবাব, কংক্রিটের নল দিয়ে নল দিয়ে ব্যারিকেড তৈরী করার চেষ্টা করেছিল, তারা নিহত হলো। শেখ মুজিবুর রহমানকে টেলিফোনকে সাবধান করে বলা হলো, কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু তিনি বাসা ত্যাগ করতে অস্বীকৃতি জানালেন। গ্রেফতার এড়িয়ে আসা একজন দলীয় কর্মীকে তিনি বলেছিলেন,‘যদি আমি লুকোতে যাই তবে তারা আমাকে খুঁজে বের করবার জন্য পুরো ঢাকা জ্বালিয়ে দেবে।’ ছাত্রদেরও সাবধান করা হয়েছিল, কিন্তু তখনও সেখানে যাঁরা ছিলেন পরে জানিয়েছিলেন যে, তাঁরা ভেবেছিলেন তাঁদের শুধু গ্রেফতার করা হবে মাত্র। আমেরিকা কর্তৃক সরবরাহকৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধের এম-২৪ ট্যাংকের পিছু পিছু একদল সৈন্য মধ্যরাতের কিছু পর ঢাকা বিশ।ববিদ্যালয়ের দিকে রওয়ানা হয়। সৈন্যরা বিৃটিশ কাউন্সিল লাইব্রেরী দখল করে নেয় এবং বিশ্ববিদ্যালয় আবাসীক এলাকায় শেল নিক্ষেপের জন্য ঐ জায়গাকে ফায়ার বেস হিসাবে ব্যবহার করে।
আমাকে বলা হয়েছে যে, সরকার বিরোধী চরমপন্থী ছাত্রদলের কেন্দ্রস্থল ইকবাল হলে আচমকা হানা দিয়ে দু’শো ছাত্রকে হত্যা করা হয়েছে। দু’দিন পরে দেখা গেল পোড়া ঘরগুলোতে পড়ে আছে কিছু দেহ, কিছু বাইরে ছড়িয়ে, কিছু ভাসছিল কাছের এক পুকুরে, শিল্পী এক ছাত্রকে দেখা গেল ইজেলের কাছে পড়ে আছে লুটিয়ে। মাত্র ৩০টি মৃত দেহ ইকবাল হলে দেখা যায়। কিন্তু হলের করিডোরে যতো রক্ত দেখা গেল তা থেকে মনে হয় না যে নিহতের সংখ্য এতো অল্প। সেনাবাহিনী বহু সংখ্যক মৃতদেহ সরিয়ে ফেলেছে। আরেকটি হলে, পাক সৈন্যরা তাড়াহুড়ো করে গনকরব খুঁড়ে মৃতদেহ কবর দিয়ে ট্যাংক দিয়ে সমান করে দেয়। যারা বিশ।ববিদ্যালয়ের কাছে বাস করতেন তারাও এই আক্রমণের শিকার হন। রেল লাইনের পাশে দু’শো গজ জুড়ে যে বস্তি এলাকা ছিল তা ধ্বংস করে দেয়া হয়েছে। নিকটবর্তী বাজার এলাকাও সৈন্যরা গুঁড়িয়ে দেয়। দু’দিন পর যখন ঘর থেকে বের হয়ে এসব দেখা সম্ভব হলো তখন দেখা গেল, বাজারের কিছু দোকাকের মালিক তখনও শুয়ে আছে, যেন ঘুমুচ্ছে, কাঁধের উপর পর্যন্ত কম্বল টানা। একই এলাকায় ঢাকা মেডিকেল কলেজে সরাসরি বাজুকা আক্রমণ চালানো হয়। একদল সৈন্য যখন বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালাচ্ছিল তখন অন্য আরেকটি দল শহরের অন্যপাশে অবস্থিত পূর্ব পাকিস্তান পুলিশের কেন্দ্র রাজারবাগের দিকে রওয়ানা হয়। প্রত্যক্ষদর্শীর মতে, ট্যাংক থেকে প্রথম গুলিবর্ষণ করা হয়; তারপর সৈন্যরা ভেতরে ঢুকে তাদের আস্তানাগুলো সমান করে দেয়, সাথে সাথে আশেপাশের বিল্ডিংগুলোতে এলোপাথরি গুলি চালায়। অপরদিকে আশেপাশে বসবাসকারী লেঅকেরাও জানে না সেখানে কতজন মারা গেছে, তবে সেখানে অবস্থান রত ১,১০০ জন পুলিশের ভিতর খুব বেশি কেউ পালঅতে পারেনি। একদিকে যখন এসব ঘটনা ঘটছে তখন অন্যদিকে শেখের বাসস্থান ঘেরাও করা হয়েছে। রাত একটা কিছু আগে যখন টেলিফোনে তাঁর সাথে সংযোগ স্থাপন করা হয় তখন তিনি বলেছিলেন, যে কোন মুহূর্তে তিনি আক্রমণের আশংকা করছেন এবং শুধু দেহরক্ষী এবং চাকর ছাড়া সবাইকে নিরাপদ আ¤্রয়ে পাঠিয়ে দিয়েছেন। একজন প্রতিবেশী বলল যে, রাত ১.১০মিনিটে একটি ট্যাংক, একটি সাঁজোয়া গাড়ি এবং সৈন্যভর্তি ট্রাক গুলী করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে আসে।
“শেখ, নিচে নেমে আসুন,”বাইরে থেকে একজন অফিসার ইংরেজীতে চিৎকার করে বলে উঠলো। মুজিবুর তাঁর ব্যালকনিতে বের হয়ে এসে বললেন,“আমি তৈরী গুলী করার দরকার নেই। তোমরা এতো কিছ ুনা করে আমাকে টেলিফোন করলেই আমি চলে আসতাম।”
অফিসারটি তখন প্রঙ্গণের ভিতর গিয়ে মুজিবকে বললো,‘আপনাকে গ্রেফতার করা হলো। ’তিনজন চাকর, একজন পার্শ্বচর ও একজন দেহরক্ষী শুদ্ধ তাঁকে নিয়ে যাওয়া হলো; দেহরক্ষীটি অফিসারকে অপমান করা শুরু করলে তাকে বেদম পেটানো হলো। পাশের বাড়ীর প্রাচীরের আড়ালে লুকানো একজন নৈশ্যপাহাড়াদারকে হত্যা করা হলো। শেখকে যখন সেনাবাহিনীর হেডকোয়ার্টারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল,তখন সৈন্যরা তাঁর বাড়ির ভেতরে ঢুকে সমস্ত নথিপত্র নিলো, সামনে যা পেল তাই চূর্ণ-বিচূর্ণ করলো, বাগানের দরজায় তালা ঝুলালো, সবুজ, লাল এবং হলুদ ‘বাংলাদেশের’ পতাকাকে ভূপাতিত করে চলে গেল। শহরের চারদিকে আগুন জ্বলছিল এবং সৈন্যরা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন জায়গাটুকু দখল করে নিয়েছিল। কোন কোন অঞ্চলে কখনও প্রচন্ড শেলিং হচ্ছিল, তবে যুদ্ধেও গতি ক্রমশ:নিথর হয়ে আসছিল। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টোদিকে ‘দি পিপল’পত্রিকার শূন্য অফিস এবং তৎসংল্গœ প্রায় সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেয়া হলো এবং নৈশ্য পাহাড়াদারও রেহাই পেল না। ভোরের কিছু আগে গুলীবর্ষণ প্রায় থেমে গেল, এবং সূর্য উঠার সাথে সাথে এক ভীতিজনক নি:শব্দতা শহরের উপর চেপে বসলো;ফিরে আসা দু’তিনটে ট্যাংকের শব্দ, মাঝে মাঝে কনভয়ের শব্দ ও কাকের চিৎকার ছাড়া সম্পূর্ণ শহর মনে হচ্ছিল পরিত্যাক্ত ও মৃত। দুপুরের দিকে আবার কোন রকম সাবধানবাণী না জানিয়ে শহরের পুরনো অঞ্চলে সৈন্যরা ঢুকতে লাগলো যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গলি-ঘুজির মধ্যে একলক্ষ লোক বাস করে। পরবর্তী ১১ ঘন্টা পুরনো শহর নামে পরিচিত এ অঞ্চলের বিরাট অংশটুকু তারা ধ্বংস করলো যেখানে শেখ মুজিবের সমর্থনকারীদের সংখ্যা ছিল বেশি। ইংশিল রোড, ফ্রেঞ্জ রোড, নাজিরা বাজার, নয়াবাজারকে জ্বালিয়ে-পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হলো। “হঠাৎ তাদের রাস্তার প্রান্তে দেখা গেল,” জানালো নাজিরাবাজার এলাকার এক বৃদ্ধ,‘তারপর তারা এগিয়ে এলোপ্রত্যোকের বাড়িতে গুলী করতে করতে।” গ্যাসোলিনের টিন হাতে সৈন্যরা অগ্রবর্তী ইউনিটকে অনুসরণ করতো। যারা পালাবার চেষ্টা করতো তাদের গুলী করা হতো। যারা থাকতো তারা পুড়ে মারা যেত। সেদিন দুপুর থেকে রাত দু’টোর মধ্যে প্রায় সাতশো পুরুষ মহিলা এবং শিশু মৃত্যুবরণ করেছে বলে আমাকে জানানো হয়েছে। আধা বর্গমাইল বা তার চেয়েও বেশী কমপক্ষে তিনটি এলাকায় এরকম প্যাটার্নঅনুসরণ করা হয়েছে। পুরনো শহরের পুলিশ থানাগুলিকেও আক্রমণ করা হয়েছে। “আমি আমার কনস্টেবলদের খুঁজছি”শনিবার সকালে একটি বাজার এলাকার ধ্বংসাবশের মধ্যে ঘুরতে ঘুরতে বললেন জনৈক পুলিশ ইন্সপেক্টার,“আমার এলাকায় ছিল ২৪০ জন, এবং এ পর্যন্ত আমি খুঁজে পেয়েছি ৩০জনকে এবং সবাই মৃত।” পুরনো শহরের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে সৈন্যরা লোকদের জোর করে টেনে এনে হত্যা করেছে। এ এলাকাকেও সবশেষে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। পুরনো শহরে, ২৬ শে মার্চ, শুক্রবার রাত ১১টা পর্যন্ত সৈন্যরা ছিল এবং স্থানীয় বাঙালি ইনফরমারদের নিয়ে ঘুরছিল। সৈনিকেরা অগ্নিগোলক জ্বালিয়ে দিত আর চরেরা দেখিয়ে দিত আওয়ামী লীগ সমর্থকদের ঘরবাড়িগুলি। প্রত্যক্ষদর্শীর মতে, তখন এ বাড়িটিকে সরাসরি ট্যাংক বা রিকয়েলেস রাইফেল থেকে গুলী করে বা এক টিন গ্যাসোলিন দিতে ধ্বংস করে দেয়া হতো। ইতিমধ্যে শহরতলী থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা শেখের সমর্থনের কেন্দ্র থেকে দশমাইল দূরে শিল্প এলাকার দিকে চলে যাচ্ছিল। এসব এলাকায় রবিবার ভোর পর্যন্ত গুলী বর্ষণ চললো, কিন্তু শুক্রবার রাতে অর্থাৎ শুরু হওয়ার ঠিক ২৪ ঘন্টা পর শহরে অভিযানের আসল পর্যায় প্রায় শেষ হয়ে এসেছিল। বাংলা সংবাদপত্র ‘ইত্তেফাক’ ছিল অভিযানের শেষ লক্ষ্য। অভিযান শুরু হওয়ার সাথে সাথে প্রায় চারশো লোক ঐ অফিসে আশ্রয় নিয়েছিল বলে জানা যায়। শুক্রবার বিকেল চারটায় বাইরের রাস্তায় চারটি ট্যাংক দেখা গেল। প্রত্যক্ষদর্শীর মতে মাড়ে চারটার দিকে অফিসটি নরক হয়ে গেল। শনিবার সকালবেলা কতগুলো ভূতলাশ পেছনের কামড়া গুলোতে পড়ে থাকলো। যেভাবে দ্রুত সৈন্যরা নেমে এসেছিল রাস্তায় ঠিক তেমনিই তারা আবার ফিরে গেল। শনিবার সকালে রেডিওতে ঘোষণা করা হলো সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত কার্ফু শিথিল করা হবে। এরপর রাজনৈতিক তৎপরতার উপর নিষেধাজ্ঞা জারী করে সামরিক আইনের ধারা গুলো পুনর্বার ঘোষণা করা হলো। প্রেস সেন্সরশীপ জারী করা হলো এবং সমস্ত সরকারী কর্মচারীদের কাজে যোগ দিতে আদেশ করা হলো। সমস্ত ব্যক্তিগত অস্ত্রশস্ত্র কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হলো। অলৌকিকভাবে শহরে জীবন ফিরে এলো এবং সেই সঙ্গে দেখা গেল আর্তি, ভয়,আশংকা। দশটার দিকে দেখা গেল রাস্তাগুলো লোকজনে ভরে গেছে, সবাই শহর ত্যাগ করছে। অন্যদিকে তখনও পুরনো শহরের অনেক এলাকা এবং দূরে শিল্প এলাকার উপরে ধোঁয়ার কুন্ডলী দেখা যাচিছল। গাড়িএবং রিকশা করে বেশিরভাগ পায়ে হেঁটে জিনিসপত্র হাতে নিয়ে ঢাকার লোকেরা পালাচ্ছিল। দুপুরতক শরণার্থীর সংখ্যা দাঁড়ালো গিয়ে লক্ষাধিকের উপরে। “আমি বুড়ো লোক আমাকে একটু পৌঁছে দেবেন” , “আল্লার ওয়াস্তে আমাকে একটু সাহাযৌ করুন”,“আমার ছেলেটাকে আপনার সাথে নিয়ে যান।”
সৈন্যদের কীর্তি নি:শব্দে এবং কঠিন মুখে দেখতে দেখতে তারা যাচ্ছিল। সরকারী অফিসগুলি প্রায় শূন্য রইল। কাজে ফেরার আদেশকে উপেক্ষা করে বেশিরভাগ কর্মচারীই গ্রামের গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল। যারা পালাচ্ছিল না তারা ধুমায়িত ধ্বংসাবশেষে লক্ষ্যহীনভাবে ঘুরছিল আর দুমড়ে-মুচড়ে যাওয়া কালো করগেটের টিন (প্রায় বস্তি এলাকার ছাদের জন্য ব্যবহার করা হয়) তুলে কিছু উদ্ধার করা যায় কিনা দেখছিল। প্রায় প্রত্যেকটি গাড়িই হয় লোকজন নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল নয় রেডক্রসের পতাকা উড়িয়ে মৃত এবং আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তারিমধ্যে হঠাৎ হঠাৎ সৈন্যদের কনভয়গুলি দেখ দিত। কনভয়গুলোতে সৈন্যরা চোখ মেলে দেখছে, হাসির লেশমাত্র নেই, বোবা, স্তব্ধ জনতার দিকে বন্দুকের নল উঁচিয়ে ধরে। শনিবার বিকেল চারটায় রাস্তা-ঘাট আবার খালি হয়ে গেল। সৈন্যরা আবার বেরিয়ে এলো আর নি:স্তব্ধতা আবার ডানা মেলে দিল ঢাকার উপর। কিন্তু প্রায় সাথে সাথে আবার গুলী বর্ষণ শুরু হলো। “চারটের যে বের হবে তাকেই গুলী করা হবে”, সে দিন আাে রেডিওতে ঘোষণা করা হয়েছিল। কার্ফুর দু মিনিট পর ইন্টারকন্টিনেন্টালের সামনে রাস্তা দিয়ে একটা ছোট ছেলে দৌড়ে যাচ্ছিল; তাকে থামিয়ে একজন অফিসার গালে চারবার কষালো তারপর জীপে করে নিয়ে গেল। ঔপনিবেশিক আমল থেকে স্থাপিত ‘বার’ ঢাকা ক্লাবের নৈশ্য পাহাড়াদারকে গুলী করে হত্যা করা হয় যখন সে ক্লাবের গেট বন্ধ করতে যাচ্ছিল। একদল হিন্দু পাকিস্তানী বাস করতো রেসকোর্সের মধ্যকার মন্দিরে। তাদের সবাইকে হত্যা করা হয়। মনে হয় তারা বাইরে ছিল বলেই প্রাণ হারায়। বাস্তুত্যাগীরা ফের শহরে ফিওে আসতে লাগলো, কারণ বের হওয়ার পথগুলো সেনাবাহিনী আটকে দিয়েছিল। তারা এসে জানাল সৈন্যদের এডিয়ে গ্রামে যাওয়ার সময় কতজনকে হত্যা করা হয়েছে। বহু লোক রাস্তা ছেড়ে নদীপথে রওয়ানা হয়েছিল কিন্তু তাঁদের সামনে অন্য বিপদের ঝু^কি ছিল। যখন কার্ফুর সময় হতো তখন নৌকা না পেয়ে অনেকে আটকে যেত। শনিবার বিকেলে তখন এক দল এটকে গিয়েছিল। পরদিন সকালে সেখানে শুধু রক্তের দাগ খুঁজে পাওয়া গেছে। কোথাও শৃংঙ্খলাবদ্ধ প্রতিরোধের চিহ্ন নজরে পড়ছে না। “এ সব হারামীরা”বললো একজন পাঞ্জাবী পারবে না।” “অবস্থা এখন অনেক ভালো।” লেফটেন্যান্ট, “চেষ্টা করলেও আমাদের মারতে জানালো একজন অফিসার, কেউ কথা বলতে পারছে না বা বের হতে পারছে না। আর তারা যদি তা করে তবে তাদের হত্যা করবোÑতারা অনেক বকেছেÑতারা সব বিশ্বাসঘাতক; আমরা নই।  আমরা আল্লাহ এবং ঐক্যবদ্ধ। পাকিস্তানের নামে যুদ্ধ করছি।”
পশ্চিম পাকিস্তানীরা বাঙালিদের এখনও পদানত রাখতে চায়
নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতা সিডনি এইচ. শ্যনবার্গ উপরোক্ত শিরোনামে ১৯৭১ সালের ১৪ জুলাই তাঁর পত্রিকায় লিখেন :
এখন পূর্ব পাকিস্তানের প্রায় শূন্য রাস্তায় সেনাবাহিনীর ট্রাক গড়িয়ে গড়িয়ে যায়। ঐ সব ট্রাকে ভর্তি বন্দিরা। তাদের নিয়ে যাওয়া হচ্ছে কঠিন শ্রম করবার জায়গাগুলোতে। তাদের মাথা কামানো, তাদের পায়ে কোন জুতো নেই, পরনে শুধু জাঙ্গিয়া, সব মিলিয়ৈ পালানোটা দুরুহ।
প্রতিদিন রাজধানী ঢাকার বিমানবন্দরে পশ্চিম পাকিস্তান থেকে প্লেনগুলো উড়ে আসতো। প্লেনগুলো সৈন্যভর্তি, পরনে তাদের উপজাতীয়দের মত ঢোলা পাজামা, যাতে করে তারা সহজে ধরা না পড়ে।
বাঙালি সংস্কৃতিকে দমন করার অভিযানের একটি অংশ হিসাবে বাঙালি মুসলিম জাতীয়তাবাদী ও হিন্দুদের নামাংকিত রাস্তাগুলোর নাম পাল্টে দেয়া হচ্ছে। শাঁখারী বাজার এখন পূর্ব পাকিস্তানের সামরিক গভর্নর ও লেফটেনান্ট জেনারেলের নামানুসারে ‘টিক্কা খান রোড’ যাকে বাঙালিরা নাম দিয়েছে ‘কসাই’ বলে।
অসংখ্য উদাহরণের মধ্যে এগুলো হলো কয়েকটি যেগুলি এই সংবাদদাতা পূর্বাঞ্চলে সাম্প্রতিক সফরের সময় দেখেছেন। পাকিস্তানী সামরিক শাসকরা এই অঞ্চল তাদের দখলে রাখতে এবং সাড়ে সাত কোটি মানুষকে পদানত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। পঙ্গু অর্থনীতি, সরকারি প্রশাসনের ভাঙন, বাঙালি বিচ্ছিন্নতাবাদীদের ক্রমবর্ধমান গেরিলা তৎপরতা, ক্রমবর্ধমান সৈনিকদের মৃত্যু এবং বিচ্ছিন্ন বিষন্ন জনসাধারণের নিরব প্রতিবাদ সত্ত্বেও পশ্চিম পাকিস্তানীরা অমন করছে। পূর্বপাকিস্তানের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করবার জন্য সরকার দুটি ৭০৭ বোয়িং ভাড়া নিয়েছিল এক বছরের জন্য কোন একটি আইরিশ মালিকানাধীন বিমান সংস্থা থেকে। ঐ বিমান সংস্থান নাম ‘ওয়ার্ড এয়ার ওয়েজ’। বিমান দুটি ভাড়া করা হয়েছিল সত্তর হাজার থেকে আশি হাজার সৈনিক বৃদ্ধি এবং হতাহতদের স্থান পূরণের জন্য।
প্রতিদিন সামরিক বাহিনীর আগমন ছাড়াও, কর্তপক্ষ পূর্ব পাকিস্তানীদের জায়গায় কাজ করার জন্য পশ্চিম পাকিস্তানীদের আনছে। দায়িত্বশীল কাজের জন্য কোন বাঙালিকে বিশ্বাস করা হচ্ছে না। এমনকি ঢাকা বিমান বন্দরে যে লোকটি ঘাস কাটে সেও অবাঙালি।
বাঙালি ট্যাক্সি ড্রাইভার প্রায় নেই। তাদের চাকরীগুলো দেয়া হয়েছে ভারত থেকে আগত অবাঙালি মুসলমান বাস্তুত্যাগীদের, যেমন বিহারী, যারা নিজেদের পশ্চিম পাকিস্তানীদের সাথে একাত্ম মনে করে। সরকারের পক্ষাবলম্বনও করছে তারা এবং খোঁজ খবর দিয়ে সামরিক বাহিনীর বেসামরিক কাজ চালাচ্ছে।
পশ্চিম পাকিস্তানী বাংলাভাষা ব্যবহারকে নিরুৎসাহিত করছে এবং বাংলার পরিবর্তে নিজেদের ভাষা উর্দুকে প্রতিস্থাপনের চেষ্টা করছে। সৈন্যরা অবজ্ঞাভরে বাঙালিদের বলে, তাদের ভাষা সভ্য জাতির ভাষা নয় এবং তারা যদি ঠিকঠাক মতো বেঁচে বর্তে থাকতে চায় তবে তাঁদের ছেলে মেয়েদের উর্দু শেখানো উচিত। ব্যবসায়ীরা ভয়ে তাদের বাংলা সাইনবোর্ড ইংরেজীতে পাল্টিয়ে নিচ্ছে; তারা উর্দু জানে না।
সমস্ত পূর্ব পাকিস্তানে সামরিক বাহিনী নতুন এক প্যারা মিলিশিয়া বাহিনীকে ট্রেনিং দিচ্ছে যাকে সহজ কথায় বলা যায় ‘অনুগত’ নাগরিকদের অস্ত্রে সজ্জিত করছে। এদের মধ্যে অনেকে আবার শান্তি কমিটির সদস্য। বিহারী এবং অন্যান্য অবাঙালি, উর্দুভাষী মুসলমান ছাড়াও এই কমিটিতে আছে অল্পসংখ্যক বাঙালি মুসলমান যারা বহুদিন থেকে সামরিক বাহিনীর অনুরাগী ডানপন্থী ধর্মীয় দল, যেমন মুসলিম লীগ ও জামাতে ইসলামীর সমর্থক।
বাংলাদেশের প্রতি অনুগত পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত প্রাথমিক স্তরের প্রতিরোধ সংগ্রাম স্বল্পকালের মধ্যেই স্তব্ধ করা হয়। কিন্তু প্রতিরোধ সংগ্রাম বর্তমানে নবশক্তি সঞ্চয় করেছে ভারতীয় সীমানার আশ্রয়স্থল থেকে, নতুন লোক এবং সরবরাহ নিয়ে ভিয়েতনামী কায়দায় গেরিলা যুদ্ধ শুরু করেছে বাঙালিরা এখন, যা সামরিক বাহিনীতে ক্রমবর্ধমান ত্রাসের সঞ্চার করেছে।
পূর্ব পাকিস্তানের দূরাতিগম্য জায়গায় যেসব বিদেশী মিশনারী আছেন তাঁরাও প্রতিদিন নতুন নতুন হত্যাযজ্ঞের কাহিনী জানাচেছন। জৈনক মিশনারী জানিয়েছেন, দক্ষিণে বরিশাল জেলায় সম্প্রতি সেনাবিিহনী একদিনে এক হাজার হিন্দুকে হত্যা করেছে। আরেকটি বিবরণীতে বলা হয়েছে, উত্তর-পূর্ব সিলেট জেলায় একটি শান্তি কমিটি কোন এক অঞ্চলের সমস্ত অধিবাসীদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার নাম করে জনসভার আহবান জানায়। সবাই যখন সভায় উপস্থিত হলো তখন তিনশ জন হিন্দুকে তুলে নিয়ে যাওয়া হলো এবং গুলি করে হত্যা করা হলো।
যখনই একজন বাঙালি প্রকাশ্যে একজন বিদেশীর সঙ্গে কথা বলছে তখনই ধরে নিতে হবে সে বিপদের ঝুঁকি নিচ্ছে। ফেরী পার হওয়ার সময় বাঙালিরা এই সংবাদদাতার গাড়ির কাছে এসে চুপিচুপি সেনাবাহিনীর নিষ্ঠুরতার সংবাদ দিয়েছে, অথবা মৃদৃ হেসে মৃক্তিবাহিনীর গেরিলাদের অভিযানের সংবাদ জানিয়েছে।
যখনই ছ’সাতজন লোক একত্রিত হয় তখনই সেখানে পশ্চিম পাকিস্তানী একজন সৈন্য বা পুলিশ এসে বাঙালিদের গালিগালাজ করে ও তারাও সরে পড়ে।
সামরিক বাহিনী তাদের চরদের উপস্থিতি সত্ত্বেও বাঙালিরা বিদেশীদের গাড়িতে একটুকরো কাগজে নোট লিখে ফেলে দিয়ে বা গোপনে সাক্ষাতের ব্যবস্থা করে তাদের কাহিনী শোনাবার পথ করে নিচ্ছে।
ঢাকা থেকে অনতিদূরে এক শহরে এমনি এক সাক্ষাৎকারে এক ব্যবসায়ী জানিয়েছেন যে, তাঁকে একদিন বিনা কারণে সৈন্যরা ধরে নিয়ে যায়, তাঁর টাকা-পয়সা এবং ঘড়ি কেড়ে নেয় ও অলৌকিকভাবে মুক্তি পাওয়ার আগে তাঁকে পুলিশ থানায় নিয়ে একরাত্রির জন্য জেলে রাখে।
ব্যবসায়ীটি জানিয়েছেন, সারা রাত তিনি প্রার্থনা করে ও দেয়ালে পূর্ববর্তী বন্দিদের লেখা পড়ে কাটিয়েছেন। লেখাগুলো, তিনি জানিয়েছেন, সব একই রকমের; নিজের নাম ও বন্দিদের ঠিকানা ও তার গ্রেফতারের তারিখ দেয়া আছে এবং সাথে সাথে লেখা আছে,‘আমি হয়তো নাও বাঁচতে পারি। দয়া করে আমার পরিবার পরিজনকে বলবেন, আমার ভাগ্যে কি ঘটেছিল।’
এখন পর্যন্ত তাদের একজনেরও খবর পাওয়া যায়নি ব্যবসায়ীটি বললেন।
সেনাবাহিনী গণহত্যার সাথে সাথে ব্যাপকভাবে ধ্বংসকরণও সাধন করছে বিষয়-সম্পত্তির। গ্রামের দিকে কখনও কখনও একটানা মাইলের পর মাইল রাস্তার দু’পাশের গ্রামগুলোকে পুড়িয়ে মাটির সাথে সমান করে দেওয়া হয়েছে। শহরের এবং নগরের বিরাট এলাকা প্রবলভাবে গুলি বর্ষণ করে ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে।
বাঙালিরা বলছে, সেনাবাহিনী শুধু শুধু উদ্দেশ্যহীনভাবে ধ্বংস করে যাচ্ছে। সেনাবাহিনী বলছে, তাদের দিকে গুলি ছোঁড়া না হলে তারা গুলি ছোড়ে না, কিন্তু কিছু কিছু ফিল্ড কমান্ডাররা গর্ব করে বলেন, প্রায় শহরগুলোতে হয় সামান্য প্রতিরোধ ছিল, নয় ছিল প্রতিরোধহীন।
কেন এ ধ্বংসযজ্ঞ?Ñ তাদের জিজ্ঞাসা করা হয়। তাদের বাঁধাধরা জবাব, এসব কিছু করছে,‘দুষ্কৃতিকারীরা।’
যদিও অনেক বাঙালি জনবহুল অঞ্চলগুলিতে ফিরে আসছেন, প্রায় শহরগুলোতে আসল জনসংখ্যার হয় অর্ধেক নয় অর্ধেকেরও কম লোক আছে এবং কিছু কিছু অঞ্চলে যেমন উত্তর-পশ্চিম অঞ্চলে লোকজন প্রায় নেই বললেই চলে।
অযতেœর ফলে ধানক্ষেতগুলো আগাছায় ঢেকে দিচ্ছে। পাট ক্ষেতে যেখানে আগে দিনে ডজন খানেক মজুর কাজ করতো সেখানে কয়েকটি নুয়ে পড়া পিঠ মাত্র নজরে পড়ে। পূর্বপাকিস্তানের পাট দিয়ে মজবুত থলে প্রস্তুত করা হয় এবং ঐ পাট হলো জাতীয় অর্থনীতির প্রধান অবলম্বন ও একমাত্র প্রধান রপ্তানী দ্রব্য। যেসব চিহ্ন এখন পরিস্ফূট তাতে দেখা যায় সামনের ফসল আশংকা জনকভাবে কম হবে।
আর ফসল যদি ভালোও হয় তবুও পাটের কারখানাগুলো কাজ করতে পারবে না, কেননা তাদের অধিকাংশ দক্ষ শ্রমিক পালিয়ে গেছে। তাদের উৎপাদন অত্যন্ত কম।
নদীপথে বিদ্রোহীদের তৎপরতা অব্যাহত। সেনাচলাচল বন্ধ ও উৎপাদিত পাট মিলে যাতে পৌঁছাতে না পারে তার জন্য তারা সচেষ্ট। যশোর-খুলনা অঞ্চল বা পাটে সমৃদ্ধ যেখানে ইতিমধ্যে তারা কয়েকটি পাটের বার্জ ডুবিয়ে দিয়েছে।
কিছু কিছু অঞ্চলে খাদ্য ঘাটতি ক্রমশই: চরম আকার ধারণ করছে এবং বিশেষজ্ঞদের মতে সামরিক বাহিনী যদি বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা আবার জোড়া লাগাতে না পারে তবে দুর্ভিক্ষ অনিবার্য।
কিন্তু যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা বোধহয় সম্ভব হবে না, কেননা বাঙালিদের প্রতিরোধ সংগ্রাম ক্রমেই দুর্বার আকার ধারণ করছে। যদিও ঐ প্রতিরোধ এখনও বিশৃংখল তবুও মনে হচ্ছে ভারতের আশ্রয় সাহায্যে এবং কোন কোন সময় সহায়ক গোলাবর্ষণের সুযোগে ঐ প্রতিরোধ ক্রমাগত শক্তি সঞ্চয় করছে।
হাজার হাজার তরুণ বাঙালিকে ভারতীয় সীমানার ভিতর গেরিলা যুদ্ধ ও ধ্বংসকরণের শিক্ষা দেয়া হচ্ছে, ভারতীয়রা এ ব্যাপারে অনেক প্রশিক্ষক দিয়ে সাহায্যে করছে। নতুন গেরিলাদের প্রথম দল এখন পূর্ব পাকিস্তানে ফিরে আসছে।
রাস্তা ও রেল সেতু এবং বৈদ্যুতিক শক্তি সরবরাহ কেন্দ্রগুলি উড়িয়ে দেয়া হচ্ছে। এইসব ধ্বংসকরণের কাজে গেরিলারা সবিশেষ নৈপুণ্য প্রদর্শন করছে। রাস্তায় মাইন একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সদা সতর্ক সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা ঠিক করার জন্য স্থানীয় ঠিকাদারদের পাচ্ছে না। সুতরাং তারা শ্রমিকদের জোর করে ধরে এনে কাজ করাতে চেষ্টা করছে। কিন্তু তাতে ফল হচ্ছে না।
কুমিল্লার বাইরে কিছুদিন আগে গেরিলারা একটি রেল সেতু উড়িয়ে দেয়। সেনাবাহিনীর প্রহরায় একটি মেরামতকারী ট্রেন পাঠানো হয়। গেরিলারা প্রকাশ্যে দিবালোকে ঐ ট্রেন আক্রমণ করে, ফায়ারম্যানকে হত্যা করে এবং একজনকে বন্দী হিসাবে ধরে নিয়ে যায়। ট্রেনটি দ্রুত শহরের দিকে ফিরে আসে।
সূত্র:-বাংলাদেশ-প্রথম বিজয় দিবস বার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ ১৬ ডিসেম্বর ১৯৭২। মূল ইংরেজী থেকে বাংলায় অনুবাদ মুনতাসীর মামুন

  • [১]