- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশ অনেক বেশি এগিয়েছে -ড. সাদিক

স্টাফ রিপোর্টার
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান কবি ড. মুহাম্মদ সাদিক বলেছেন,‘বাংলাদেশ এখন অনেক বেশি এগিয়েছে, এক সময় যারা বলেছিল- এই দেশ তলাবিহীন ঝুড়ি, তারাই এখন   
বলছে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি দেখে আসো। পদ্মাসেতুতে একটি সাকু তৈরির ক্ষমতা আমাদের নেই বলা হয়েছিল, অথচ এই সেতু তৈরির কাজ চলছে দ্রুততার সঙ্গে, ইতিমধ্যে ২৮ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সেতু তৈরির কাজে। বাংলাদেশের ১২ কোটি মানুষের হাতে মোবাইল রয়েছে, প্রত্যন্ত গ্রাম থেকে মায়ের সঙ্গে প্রবাসে থাকা ছেলের কথা হচ্ছে, মোবাইলের স্ক্রিনে মা দেখছেন ছেলেকে, ছেলে দেখছেন মাকে, এই অগ্রগতি সম্ভব হয়েছে সঠিক নেতৃত্বের কারণেই। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সততার সঙ্গে সমাজ, রাষ্ট্র ও দেশ পরিচালনায় কাজে লাগার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে যাবে, তারা আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী হিসাবে কাজ করবে। এমন স্বপ্ন নিয়েই একদিন জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা বাংলাদেশ স্বাধীন করেছিলেন’।
বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরের পাশে ‘সুনামগঞ্জ ইংলিশ লেংগুয়েজ ক্লাবের’ সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান ও মন্জুর মোহাম্মদ শাহ্রিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. সাদিক বলেন, ‘৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, এবার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। এই অগ্রগতি ও সাফল্যের দাবিদার বাংলাদেশের প্রতিটি মানুষ’।  

  • [১]