বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহব্বায়ক রতœাংকুর দাস জহর, যুগ্ম আহব্বায়ক সাইফুল আলম ছদরুল, গণতান্ত্রিক মহিলা সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহব্বায়ক শ্রাবন্তী বাল্মিপী লিপি প্রমুখ।
আবুল কাশেম’র সভাপতিত্বে ও মইনুল ইসলাম’র পরিচালনায় কর্মীসভায় তৈয়ব আলীকে সভাপতি ও মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট বাহাদুরপুর গ্রাম কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন অন্যান্যরা সহ সভাপতি আবুল কাশেম, সহ সম্পাদক আবুল কাহার, দপ্তর সম্পাদক ছালেক নূর, প্রচার সম্পাদক সাহিদ মিয়া, স্বেচ্ছাসেবক সম্পাদক শাহিন মিয়া।
সভায় বক্তারা বলেন, কৃষক ও কৃষির সমস্যাই মূলত জাতীয় সমস্যা। সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় জানমাল, গবাদিপশু, ফসল, ঘরবাড়িসহ জনজীবনের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশে অপরিকল্পিতভাবে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বেড়িবাঁধ নির্মাণ করে নদ-নদী, খাল-বিল ভরাট হয়ে স্বাভাবিক পানি প্রবাহ বিনষ্ট করা হচ্ছে। এতে বারংবার বন্যা, অন্যদিকে জলাব্ধতার পরিবেশ তৈরি করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি