- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশ প্রতিদিনের বর্ষপুর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার
আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার শহরের সুবক্ত রাজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় তিনি বলেন,‘প্রতিষ্ঠাকাল থেকে বাংলাদেশ প্রতিদিন সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত রেখেছে। যে কারণে এটি দেশের প্রধান পাঠকপ্রিয় পত্রিকা। তিনি বলেন, এখন দেশের প্রতি, দেশের মানুষের প্রতি পত্রিকাটির দায়বদ্ধতা আরও বেড়েছে। আমি আশা করি আগামীতে বস্তুনিষ্ঠতা বজায় রেখে বাংলাদেশ প্রতিদিন আরও এগিয়ে যাবে। জেলার সমস্যা ও সম্ভাবনার সংবাদ আরও গুরুত্ব দিয়ে প্রকাশ করবে।’
জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুন নূর, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, ব্যাংকার জ্যোতিলাল গোস্বামী, জেলা বিএনপি নেতা রেজাউল হক, বৈশাখী টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, প্রথমআলো প্রতিনিধি খলিল রহমান, ইত্তেফাক প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন ইমন।
বর্ষপুর্তিতে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মুক্তিযুদ্ধ গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সুজনের জেলা সাধারণ সম্পদক শাহ আবু নাসের, সিনিয়র সাংবাদিক  অ্যাড. আজিজুল ইসলাম চৌধুরী, আইনুল ইসলাম বাবলু, সাংবাদিক লতিফুর রহমান রাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক মুনিম, ব্যবসায়ী সৈয়দ মনোয়ার, হাজী হেলাল, দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, উন্নয়নকর্মী আব্দুল হালিম, খায়রুল কবির ভূঁইয়া, সাংবাদিক একেএম মহিম, সাংবাদিক শাহজাহান চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, শামসুল কাদির মিছবাহ, মাহমুদুর রহমান তারেক, জাকির হোসেন, অরুন চক্রবর্তী, জেলা শিক্ষক সমিতির সচিব মো. রুহুল আমিন, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন, একটিভ সিটিজেন্স’র সভাপতি শহীদ নূর আহমদ, সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ।

  • [১]