স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা সভা শেষে সুনামগঞ্জ শহরের ব্যবসায়ী মো. নূরুল আখতারকে সভাপতি এবং ধর্মপাশা উপজেলার ব্যবসায়ী মো. সামছু মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।