- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ এনইইউবি শিক্ষার্থীদের শুভেচ্ছা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন ও বিচার বিভাগের সাফল্যে আরও একটি নুতন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৩ সনের এনরোলমেন্ট পরীক্ষায় অত্র বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁেদর এ সাফল্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গর্বিত এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রাখাল চন্দ্র দাস, অ্যাডভোকেট সেলিম আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ রায়হান আহমদ জয়, অ্যাডভোকেট জাহিদ খান নাবা, অ্যাডভোকেট কামরুল আহমদ, অ্যাডভোকেট নুরুল আমিন ও অ্যাডভোকেট আনহার সাজ্জাত।
এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীরা তাঁদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জনের পাশাপাশি নর্থ ইস্ট ইউনিভর্সিটি বাংলাদেশ-এর সুনাম ছড়িয়ে দিয়েছে। তিনি সবার উজ্জল ভবিষ্যত ও সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন ও বিচার বিভাগের প্রাক্তন ছাত্র মো. তানভীর আহমেদ ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২১ এ মেধা তালিকায় ৬ষ্ট স্থান অধিকার করে বর্তমানে ময়মনসিংহের সহকারী জজ হিসেবে নিযুক্ত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]