- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের সকল বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে  আগামী ১৯ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশকে সফল করার লক্ষে বাংলাদেশ        
বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল ১০ টায় শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই  সভা অনুষ্ঠিত হয়।  সংগঠনের জেলা শাখার সভাপতি তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছির আলম আলমের সভাপতিতে বর্ধিত সভায় বক্তব্য রাখেন- মোঃ গোলাম মোস্তফা, ইয়াইয়া তালুকদার, প্রভাষক চিররঞ্জন তালুকদার, আব্দুস সহিদ, বিমল চন্দ্র দে, প্রদীপ সরকার, মিছবাউল আলম। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর খাঁন, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, প্রভাষক দুলাল মিয়া, জামাল উদ্দিন, আব্দুল বাতেন, রজত কান্তি রায়, সহকারি প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মৌফিদুর রহমান, প্রণয় চক্রবর্ত্তী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন । সহকারি শিক্ষকদের পক্ষে আব্দুল মান্নান, আব্দুল আলীম, আব্দুল কদ্দুছ, বাকী বিল্লাহ, আক্তার হোসেন, আবুল খায়ের তালুকদার, আব্দুল হক, রফিকুল ইসলাম, ছয়ফুল আলম চৌধুরী, আব্দুল লতিফ, ইব্রাহীম খলিল, আজিজুর রহমান, দেবব্রত তালুকদার, কালীপদ দাশ, অলি রানী দাশ, নাজিম উদ্দিন শান্ত, আবু খালেদ, কমল কান্তি তালুকদার, ফারুক আহমদ, জসিম উদ্দিন। মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক, মনসুরা বেগম, মমতাজুল ইসলাম আবেদ, মোহাম্মদ আলী, মাওলানা সালামত উল্লাহ্। লাইব্রেরীয়ান নাসরিন বেগম, অনিমেষ চন্দ্র বিশ্বাস। অফিস সহকারি নূর মিয়া, নবেন্দু ভূষন তালুকদার। এম,এল,এস,এস আবুল ফজল প্রমুখ।

  • [১]