- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘বাংলাদেশ ব্যাংক দারিদ্রমুক্ত সমাজ গঠনে কাজ করছে’

ছাতক প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকের এসএমই এসডিপি মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বলেছেন,‘গ্রাহকদের ঋণ গ্রহণের পর নিয়মিত পরিশোধের মাধ্যমে গ্রহণ যোগ্যতা বাড়াতে হব। ঋণ গ্রহণ ও পরিশোধের জাতীয় উন্নয়নে সহায়তা করা সকলের দায়িত্ব ও কর্তব্য। নুতন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক এক শ’ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। উপজাতি, প্রতিবন্ধী ও অবহেলিত মানুষদের রাষ্ট্র ও সমাজের কাজে উপযোগী করে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই এ প্রকল্পে ১ হাজার ৩শ’ ২০জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রায় ৫শ’ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে নারী উদ্যোক্তাদের   
জন্য।  শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া সৃজনশীল শিক্ষার্থীদের সহযোগীতা করছে বাংলাদেশ ব্যাংক। প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্রমুক্ত সমাজ গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।’
শনিবার সকালে ছাতক শহরের রওশন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এসএমই উদ্যোক্তা-ব্যাংকার মতবিনিময় সভা ও ঋণ বিতরন অনুষ্ঠানে সোনালী ব্যাংক লি. জিএম অফিস সিলেটের জেনারেল ম্যানেজার কানিজ ফাতেমার সভাপতিত্বে ও এজিএম মুসা খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ ব্যাংকের এসএমই এসডিপি মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক নাজিম উদ্দিন, এবি ব্যাংক প্রধান কার্যালয়ের ইভিপি এন্ড বিজনেস হেড সৈয়দ মিজানুর রহমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিএম মাহবুবুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ, অগ্রনী ব্যাংক সিলেটের ডিজিএম(এসএমই) আব্দুল আলিম, ইসলামী ব্যাংক সিলেটের যোনাল হেড, এসভিপি ফরিদ আহমদ, রূপালী ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক আব্দুল মতিন, পুবালী ব্যাংক সিলেটের এএস সিরাজুল হক চৌধুরী, ন্যাশনাল ব্যাংক সিলেটের ভাইস প্রেসিডেন্ট লুৎফুর রহমান, সিটি ব্যাংক সিলেটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন কবির, উত্তরা ব্যাংক সিলেটের ডিজিএম রুকনুজ্জামান, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সিলেটের এসভিপি কাজী মোতাহার হোসেন, কর্মসংস্থান ব্যাংক সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক খায়রুল হাসান শেখ, জনাত ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মাহমুদুল হক, জনতা ব্যাংক সুনামগঞ্জের এরিয়া প্রধান আব্দুল ওয়াদুদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার ডিজিএম হারুন অর রশিদ।
এছাড়াও বক্তব্য রাখেন, সোনালী ছাতক শাখার ম্যানেজার খায়রুল কবির, জনতা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার সিদ্ধার্থ তালুকদার, এবি ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আহমদ মোমেন পান্না, ডাচ বাংলা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আফাজ উদ্দিন, কৃষি ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক ফয়জুর রহমান শহির, পুবালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার সৈয়দ ফয়জুর রহমান, রূপালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক জাহিদ হাসান শাকিল, সিটি ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক ফাহমিদা জাহান, অগ্রনী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার গোপাল বর্মন প্রমুখ। সভা শেষে ৭২ জন ঋণ গ্রহীতার মধ্যে ১কোটি ২০লাখ ৪৫হাজার টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ ও ছাতকের বিভিন্ন ব্যাংক শাখার প্রধানগন উপস্থিত ছিলেন।

  • [১]