বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র আর্থিক সহায়তায় সুনামগঞ্জ জেলার বন্যায় আক্রান্ত ১০০ শিল্পীর মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনে শুভেচ্ছা উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মো. শামছুল আবেদীন এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
শুভেচ্ছা উপহার গ্রহণকারী শিল্পীবৃন্দ সংকটকালীন সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, সুনামগঞ্জ এর জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ এই শুভেচ্ছা উপহার প্রদানে ১ মেট্রিকটন চাল দিয়ে সহায়তা করেন।
প্রেস বিজ্ঞপ্তি