- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাভিশনের বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার
প্রতিকূল আবহাওয়ার মাঝেও আলোচনা সভা, বর্ণাঢ্য  র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সুনামগঞ্জে বাংলাভিশনের বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের আঙিনায় কেক কেটে বাংলাভিশনের বর্ষপূর্তি উদ্যাপন করেন আমন্ত্রিত অতিথিরা।
এর আগে প্রেসক্লাবের সম্মুখ থেকে শহরে একটি  
বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি হোসেন বখত চত্বর এলাকা প্রদক্ষিণ করে।
বর্ষপূর্তি উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, দৈনিক সুনামগঞ্জেরডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, জেলা বিএনপি নেতা রেজাউল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা বিএনপি নেতা আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা যুবলীগ নেতা অ্যাড. আজাদুল ইসলাম রতন, আইনজীবী  মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা যুবদল নেতা অ্যাড. কামাল হোসেন, সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী, মাহবুবুর রহমান পীর, বিন্দু তালুকদার, সেলিম আহমদ তালুকদার, বুরহান উদ্দিন, দেওয়ান গিয়াস চৌধুরী, শহীদনূর আহমদ, ইয়াকুব শাহরিয়ার, পৌর ছাত্রলীগ নেতা দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ ।

  • [১]