স্টাফ রিপোর্টার
বেসরকারি টেলিভিশন বাংলা টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আল হাবিব।
গত ২৮ জুলাই বৃহস্পতিবার বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস, মফস্বল ইনচার্জ সালাউদ্দিন বাদল ও ডিস্ট্রিবিউশন ম্যানেজার মীর শিহাব উদ্দিন রাসেল তার হাতে নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন।
আল হাবিব বলেন, পথ চলার এই নতুন যাত্রায় সকলে দোয়া ও ভালোবাসা চাই। সংবাদ বিষয়ে যে কোন তথ্য দিয়ে [email protected] ও ০১৩০৮৩৬৭৩৭৩ যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।
এদিকে তার এই নিয়োগে সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সহ জেলা কর্মরত গণমাধ্যমকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।