- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাউল আব্দুর রশিদের পরিবারে হামলা গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
শহরের হাছননগর এলাকার গুজাউরা গ্রামের বাউল আব্দুর রশীদের পরিবারের উপর হামলা হয়েছে। সোমবার রাতে এলাকার একদল দুর্বৃত্ত এই হামলা করে। হামলার ঘটনায় বাউল আব্দুর রশীদ, স্ত্রী হালেমা বেগম ও ছেলে ৯ম শ্রেণীর ছাত্র মাসুদুল আলম শরীফ আহত হন। পরে আব্দুর রশীদ ও ছেলে মাসুদুল আলম শরীফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হালেমা বেগমকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার পর সদর মডেল থানায় আব্দুর রশীদ বাদী হয়ে মামলা দায়ের করেন।  মামলায় গুজাউড়া গ্রামের সাইদুল (২৮), আবুল হক (২০), নতুন    
 হাছননগরের পয়লান খাঁ (২৩), নজরুল ইসলাম (৫৫), সাইফুল হক (১৮), বাবলু (২৮) কে আসামী করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকার ছমরু মিয়ার ছেলে আবুল হক (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

  • [১]