দিরাই প্রতিনিধি
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একুশে পদক প্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিরাইয়ে দুইদিন ব্যাপি জন্মশতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলার উজান ধলে বাউল স¤্রাটের নিজ বাড়ির সামনের মাঠে আগামী ১৮-১৯ নভেম্বর শুক্র ও শনিবার প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তা পালন করা হবে।
শাহ আব্দুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান গোলাম কুদ্দুস।
আয়োজক কমিটির সভাপতি বাউল পুত্র শাহ নুর জালাল জানান, দুইদিন ব্যাপি অনুষ্ঠানের প্রতিদিন শুরুতেই বাউল
স¤্রাটের জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা সভার পর থেকে বাউল স¤্রাট রচিত গানে গানে রাত ভোর হবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন কাজী শুভ, আরিফ চৌধুরী, বাউল রনেশ ঠাকুর, আব্দুর রহমান, সিরাজ উদ্দিন, বশির উদ্দিন, প্রাণকৃষ্ণ, লাভলী লস্কর, রুবি চৌধুরী, জালাল উদ্দিন বান্না, ইকবালসহ দেশর বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীবৃন্দ।
উল্লেখ্য ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি একুশে পদক প্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী।