- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাকবিশিস’র প্রতিবাদ সভা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার
কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৮ম জাতীয় পে-স্কেল অবিলম্বে কার্যকর ও মার্চ মাসের বেতনের সাথে জুলাই-২০১৫ থেকে বকেয়াসহ নতুন স্কেলে বেতন প্রদানের দাবিতে প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দপুরে পৌর কলেজ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শুভংকর তালুকদার মান্না, মোহাম্মদ আলী, আবু তাহির মো. খালিদ, মো. জাকির হোসেন, প্রভাষক রামানুজ রায় (সাজু), দুলাল মিয়া, রজত কান্তি রায়, মো. মশিউর রহমান, লিটন চন্দ্র সরকার, মো. আব্দুল বাতেন, মো. আকবর আলী, মো. ফজলুল হক (দুলন), লিটন চন্দ্র সরকার, প্রনয় চন্দ্র সরকার, নিখিল চন্দ্র দেবনাথ, আ.স.ম ফজলুল করিম, মো. মিসবাহ উদ্দীন, মো. উবায়দুল হাসান, মো. সোহেল মিয়া, সালেহ আহমদ, মো. মেহেদী হাসান, অনুপম চৌধুরী, অরেন্দ্র চক্রবর্তী, আলমগীর আহমদ তালুকদার, সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল  মালেক ও সহকারি শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।
এদিকে একই দাবিতে শাল্লা উপজেলা সদরে কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা। শাল্লা থেকে সুব্রত কুমার তালুকদার জানান,বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দুপুর ১টায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি ও শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছেন। প্রভাষক ও সদস্য সচিব (বাকবিশিস) রূপ চাঁন দাসের সঞ্চালনায় ও সহকারী অধ্যাপক ও আহবায়ক (বাকবিশিস) তরুন কান্তি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সজল চন্দ্র সরকার, সদস্য সচিব, মাধ্যমিক শিক্ষক সমিতি, নিহার রঞ্জন চৌধুরী, সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, মহিপাল দাস মিল্টন, প্রধান শিক্ষক, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, প্রভাষক বিপ্লব হোম নান্নু, প্রভাষক অরুন কান্তি চৌধুরী।  

  • [১]