বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১.০০ টায় জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনের সঞ্চালনায় সুনামগঞ্জ পৌর কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন (২০১৬-১৭) বিষয়ে বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কোষাধ্যক্ষ প্রভাষক মো. মশিউর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, সদস্য শুভংকর তালুকদার (মান্না) ও প্রভাষক লিটন চন্দ্র সরকার প্রমুখ।
সভায় আগামী জুলাই মাসে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত হয়।
এছাড়াও সভায় এমপিওভূক্ত শিক্ষক/কর্মচারীদের পূর্নাঙ্গ উৎসবভাতা, বৈশাখীভাতা ও আগামী জুলাই মাস থেকে শতকরা পাঁচভাগ ইনক্রিমেন্ট প্রদানের জন্য শিক্ষাবান্ধব সরকারের সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানানো হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভা আগামী ০১ জুলাই অনুষ্ঠিত হবে। এতে কার্যনির্বাহী কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি