- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাকবিশিস’র সভা

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের বাসভবনে অধ্যাপক শুভংকর তালুকদার মান্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।  
সভায় জেলার সবকটি হাওরের বেড়িবাঁধ যথা সময়ে কাজ না করে ঠিকাদারী প্রতিষ্ঠান, পিআইসি কমিটি ও পাউবো’র প্রকৌশলীদের দুর্নীতির কারণে ফসলহানির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির সাথে বাকবিশিস একাত্মতা ঘোষণা করেছে। জেলাকে দুর্গত এলাকা ঘোষণার জোর দাবি জানিয়ে আগামী ফসল ওঠা পর্যন্ত কৃষকদের খাদ্য, সার, বীজ, সুদমুক্ত ঋণ এবং কৃষক সন্তান শিক্ষার্থীদের এক বছরের শিক্ষা উপকরণ প্রদানসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে তাদের জীবনের চাকা সচল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি প্রভাষক রামানুজ রায় সাজু, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক লিটন চন্দ্র সরকার, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, শিক্ষা ও পবেষণা সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বীর ও সদস্য ক্রীড়া শিক্ষক মো. লুৎফুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]