- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাকবিশিসের জেলা সম্মেলন- সভাপতি মান্না, সম্পাদক জামাল

স্টাফ রির্পোটার
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার ২য় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায় সম্মেলন উদ্বোধন করেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বৈষম্যহীন শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই’ এই স্লোগানকে সামনে রেখে            
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক মো.জামাল হোসেন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাশমীর রেজা, অধ্যাপক ফারুক আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আহমদ, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্্যাড. পীর মতিউর রহমান, এইচএমপি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধূর্জটি কুমার বসু। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক শুভংকর তালুকদার মান্না।
অনুষ্ঠানে অধ্যক্ষ মো. ইদ্রিছ আলী বীর প্রতীক, অধ্যক্ষ মিহির কান্তি দাস, অধ্যক্ষ মো. ছায়াদুল কিবরিয়া ও অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার কে অবসর গ্রহণ উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয় । সম্মেলনস্থলে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক কবি দুলাল মিয়া’র প্রথম কাব্যগ্রন্থ “হৃদপিন্ডে সূর্য” এর মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি।
২য় অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি, অধ্যাপক শুভংকর তালুকদার মান্না, সহ-সভাপতি প্রভাষক রামানুজ রায় সাজু, প্রভাষক মো. বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক লিটন চন্দ্র সরকার, অর্থ-সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. নাজমুল হক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মো.মশিউর রহমান, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মো. আব্দুল বাতেন, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বীর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক  প্রভাষক রেশমা আক্তার, সদস্য যথাক্রমে প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক মো.আশিকুর রহমান, প্রভাষক নূর হোসেন,প্রভাষক পঙ্কজ কুমার সরকার, প্রভাষক মো. নূর হোসেন, প্রভাষক মো. জহিরুল ইসলাম, প্রভাষক সৃজন পুরকায়স্থ, ক্রীড়া শিক্ষক মো. লুৎফুর রহমান।
এছাড়াও অধ্যক্ষ আলী আহমদ, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অধ্যক্ষ বিমলাংশু রায় ও অধ্যক্ষ মো. রবিউল ইসলাম কে জেলা শাখার উপদেষ্টা নির্বাচন করা হয়।  

  • [১]