- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাকবিশিস জেলা শাখার মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার উদ্যোগে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও বাংলা নববর্ষ ভাতা (বৈশাখী ভাতা) প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আলফাত স্কয়ারে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যাপক শুভংকর তালুকদার মান্না। জেলা সাধারণ    
সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন’র পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি প্রভাষক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক শাহিনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বীর এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নোয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক অরেন্দ্র চক্রবর্ত্তী, প্রভাষক হিমাদ্রী শংকর তালুকদার, প্রভাষক শেখ ফারজানা সুমা, প্রভাষক মো. ওসমান গনী, শিক্ষক আলমগীর আহমদ তালুকদার, বিনয় ভূষণ তালুকদার ও সহকারি গ্রন্থাগারিক স্বপন রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নববর্ষের পূর্বেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নববর্ষ ভাতা প্রদান ও দ্রুত বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। অন্যথায় শিক্ষক সমাজ দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে।

  • [১]