- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন শুক্রবার

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখার ২য় দ্বিবার্ষিক সম্মেলন আজ সকাল ৯.৩০ টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নুর মোহাম্মদ তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ শামছুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা ও গবেষনা সম্পাদক এবং সিলেট মহানগর সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ।
সম্মেলনে সকল স্তরের শিক্ষক ও সচেতন সুনামগঞ্জ বাসীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।

  • [১]