ছাতক প্রতিনিধি
বাকীতে ঔষধ না দেয়ায় উত্তেজিত ক্রেতার হামলা ও ছুরিকাঘাতে আহত হয়েছেন মন্তোষ কুমার দাস নামের এক ফার্মেসী মালিক। গত মঙ্গলবার সন্ধ্যায় ছাতকের নোয়ারাই বাজারে এই ঘটনা ঘটে। হামলাকারীর ছুরির আঘাতে ফার্মেসী মালিকের এক চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।