- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাগান বাড়ির বর্ডার হাট সংযোগ সড়কের বেহাল অবস্থা

আসাদ মনি, সরেজমিন
দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ী বর্ডার হাটের সংযোগ সড়কের বেহাল অবস্থা। অনেক জায়গায় নেই পাকা সড়ক। কম প্রশস্তের সংযোগ সড়ক জুড়েই গর্ত এবং চলাচল অনুযোগী মাটির সড়ক। গর্তের জন্য টু হুইলারের মটর বাইক করে চলাচল করাও বিপদজনক এই সড়কে। থ্রি হুইলার ও ফোর হুইলার চলাচলেও অনুপযোগী হওয়ার পণ্য পরিবহনে অসুবিধা হবে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, বাগান বাড়িতে বর্ডারহাট হলেও সড়কের বেহাল দশার জন্য সুবিধা করতে পারবেন না বাংলাদেশী ব্যবসায়ীরা।
সরজমিনে দেখা যায়, দোয়ারাবাজার উপজেলাসহ অন্যান্য এলাকা থেকে বর্ডার বাজারে যাতায়াত করার সব সড়কে খানাখন্দে ভরপুর। এসব সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সুরমা নদী হয়ে বর্ডারহাটে পণ্য পরিবহনের সড়কেরও বেহাল দশা। ছাতকের লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরী হয়ে বাগান বাড়ির সীমান্ত বর্ডার হাটে যাওয়ার সড়কটির প্রশস্তা কম। চার চাকার যান চলাচলের অনুপযোগী হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় এই সড়কটিই ব্যবহার করতে হচ্ছে। এ কারণে পোহাতে হচ্ছে দুর্ভোগ। চার চাকার গাড়িতেই সমস্ত সড়কটি দখল হয়ে যায়। বিপরীত দিকে যান এলে সৃষ্টি হয় অনাকাক্সিক্ষত বিড়ম্বনা।
বৃহস্পতিবার সীমান্তের বাগানবাড়ীর এই বর্ডার হাট পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল। তিনি বর্ডারহাটের নির্মাণ কাজ এবং যোগাযোগ সড়কের বিষয়ে দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছেন। নতুন বছরের শুরুতেই বাগানবাড়ী এই বর্ডার হাট চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসি বলছেন, যদিও হাটের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারীরা এই হাটে যেতে পারবেন। এছাড়াও শহর থেকেও কেনাকাটা করতে অনেকে বর্ডারহাটে আসবেন। ক্রেতারা আসতে দুর্ভোগের শিকার হলে ক্রেতা কম আসবেন। এছাড়াও স্থানীয়দের পণ্য নেয়ারই ব্যবস্থা নেই এই বর্ডার হাটে।
বাগানবাড়ির বাসিন্দা আজাদ ইসলাম বলেন, আমাদের সিমান্তে দু’দেশের জন্য হাট হয়েছে আমরা খুশি। কিন্তু এই হাট চালুর আগে রাস্তাটা আমরা চাই। রাস্তা না হলে এই হাটের সুবিধা নিতে পারবে না এলাকাবাসি।
ছাতকের বাসিন্দা বাবুল রায় বলেন, ছাতক থেকে বোগলার বাজার হয়ে নতুন এই বর্ডার হাটে যাওয়ার কোনো উপায় নেই। সড়কের খুব বেহাল অবস্থা। প্রশাসন যদি সড়কটি পাকাকরণের উদ্যোন নেয় তাহলে বর্ডার হাটের ক্রেতা ও বিক্রেতাদের জন্য ভালো হবে। নয়ত যে উদ্দেশে বাগান বাড়ির বর্ডার হাটটি চালু হচ্ছে সেটি সফল হবে না।
দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী দেবতোষ পাল বলেন, আমরা এসডিআই’র প্রকল্প থেকে সড়কটির জন্য একটি স্কীম আছে। ইতিমধ্যে একটি এস্টিমেটও করেছি। পরিচালক মহোদয়ের বরাবর সেটি প্রেরণ করা হয়েছে। আমরা আশা করি বাগান বাড়ির বর্ডার হাট উদ্বোধনের আগেই সড়ক করতে পারবো।

  • [১]