স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদপ্রার্থী ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং, মোহনপুর, কাঠইর ইউনিয়ন এবং বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, পলাশ, ধনপুর, বাদাঘাট (দ:) ও ফতেহপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৫ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন আজিজুল হক। বাতিল হওয়ার বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খাঁন জানান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আজিজুল হকের মনোনয়নপত্রে ত্রুটি ছিল। তাঁর মনোনয়পত্রে ব্যাংক হিসাব নম্বর নেই, খরচের বিবরণী উল্লেখ নেই। তাই মনোনয়ন বাতিল করা হয়েছে।