গত ২৭.১০.১৭ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০.৩০টা হইতে বিকাল ৪.০০টা পর্যন্ত সুপ্রভা এন্টারপ্রাইজ এর সৌজন্যে সুনামগঞ্জ জেলার ভাড়ায় চালিত বাজাজ মোটরসাইকেল মালিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উত্তরা মোটর্স লি.সিলেট জোনের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল মালেক, সুপ্রভা এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকার প্রদীপ কান্তি দে (নির্মল) সহ আর অনেক।
উক্ত মতবিনিময় সভায় গ্রাহকদের সেবা আরও কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। সুপ্রভা এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী প্রদীপ কান্তি দে (নির্মল) বলেন, বাজাজ মোটর সাইকেল এর জনপ্রিয়তা ও চাহিদার কথা বিবেচনা করে গ্রাহকদের বাজাজ প্লাটিনা ১০০সি.সি মোটর সাইকেল মাত্র ৭০,০০০ হাজার টাকা এককালীন প্রদানে তিন মাসের (ফ্রি) ইন্টারেষ্ট সুবিধা প্রদান করা হবে এবং উপস্থিত সকল গ্রাহকদের ২০০(দুই) শত টাকা মূলের প্রাইজবন্ড ও একটি করে জামদানী শাড়ি উপহার দেওয়া হবে। বিজ্ঞপ্তি