মৌলভীবাজারের জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, স্বল্পমূল্যে রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠা ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের জোর দাবি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ জেলা কার্যালয়ে রেজিষ্ট্রার্ড ট্রেড ইউনিয়ন মৌলভীবাজারের জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের বড়হাট-বারইকোনা আঞ্চলিক কমিটির সভায় বড়হাট-বারইকোনা আঞ্চলিক কমিটির আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি সোহেল আহমেদ।
আঞ্চলিক কমিটির যুগ্ম-আহবায়ক মো. সুরুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা রিকশা শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া ও মো. জসিমউদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহজাহান আলী, বড়হাট আঞ্চলিক কমিটির সদস্য সুবল মিয়া, সুদীর চন্দ্র রায়, মো. দুলাল মিয়া, মো. মুসলিম মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি