- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাজারে ঠাকুরগাঁয়ের মিষ্টি কাঁঠাল

আকরাম উদ্দিন
শহরের সর্বত্র ঠাকুরগাঁয়ের মিষ্টি কাঁঠাল বিক্রি হচ্ছে। আরও এক মাস সুনামগঞ্জের বাজারে এই কাঁঠাল বিক্রি করা যাবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
শহরের পুরাতন জজ কোর্ট এলাকা, উকিলপাড়া এবং ওয়াপদা পয়েন্টে এইসব কাঁঠাল বিক্রি হচ্ছে। প্রতিদিন ট্রাকে বোঝাই করে হাজারো কাঠাঁল শহরে আসছে। প্রতিটি কাঠাঁল কমপক্ষে ৫০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
কাঠাঁল ব্যবসায়ী    আব্দুল আজিজ বলেন,‘এবার কাঁঠালের ফসল ভাল হয়েছে। তাই আমরা এখন ঠাকুরগাঁও থেকে কাঁটাল আমদানি করছি। কাঠাঁল যতদিন আনা যায়, ততদিন বিক্রি করবো। এবারের কাঠাঁল মানে ভাল ও দামে সস্তা। কাঁঠালে কোনো ফরমালিন নেই।
কাঁঠালের ক্রেতা মল্লিকপুরের হামিদ মিয়া ও হাছননগরের শফিক মিয়া বলেন, ‘গত বছর এমন সময় কাঁঠাল পাওয়া যায়নি। এবার কাঁঠালের ফলন ভাল হয়েছে। তাই ব্যবসায়ীরা খুঁজে খুঁজে জেলার বাইরে থেকে কাঁঠাল নিয়ে আসছেন। কাঁঠালের মুল্য তুলনামুলকভাবে কম। মিষ্টি ঘ্রাণ সবই ঠিক আছে।’
কাঁঠালের ক্রেতা বেতগঞ্জের রহিম হোসেন বলেন, ‘বাদলা দিনে পিঠা দিয়ে কাঁঠাল খেতে দারুণ মজা। তাই আমিও কাঁঠাল কিনেছি।’
কাঁঠালের ক্রেতা জগন্নাথপুরের সুশীল বর্মণ বলেন, ‘এবার অনেক কাঁঠাল বাইরে থেকে নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। যত মূল্য হউক এই সময়ে মানুষ কাঁঠাল পাচ্ছে এবং খাচ্ছে, এটিই আনন্দের। তবে কাঁঠালে ফরমালিন আছে কি না তাও দেখা উচিত।’

  • [১]