- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাজারে সবজির দাম চড়া

শহীদ নূর আহমেদ
সবজি চাষীদের তথ্যমতে সুনামগঞ্জে শীতকালীন সবজির উৎপাদন ভাল হলেও শহরের সবজি বাজারে এখনও দাম কমেনি। প্রতিটি সবজির দামই অনেক বেশি। সবজির মূল্য মাত্রাধিক হওয়ায় বিপাকে স্বল্প আয়ের ক্রেতারা। মূল্য বাড়ানোর জন্য খুচরা দোকনদাররা আরতদারদের অধিক মুনাফা ও সবজি আমদানি কম হওয়াকে দায়ি করছেন । অপর দিকে সবজির বাজারে মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক দায়িত্বহীনতাকে দায়ী করছেন ক্রেতারা। তবে নিয়মিত সবজির বাজার পর্যক্ষেণের দাবি করেছেন জেলা মার্কেটিং অফিসার আব্দুল খালেক।
শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে পৌর শহরের কিচেন মার্কেট এলাকা ও বিভিন্ন পয়েন্টে সবজির বাজার ঘুরে চড়া মূল্যের বিষয়টি আঁচ করা যায়। জিনারপুরি শিমের কেজি ৮০ টাকা, খাইক্কা শিমের কেজি ৮০ টাকা, পলাশি শিমের কেজি ৬০ টাকা; মুলা প্রতি কেজি  ৩০ টাকা, ফুলকপি প্রতি কেজি ৬০ টাকা, পাতাকপি প্রতি কেজি ৪০ টাকা, দেশী বেগুন প্রতি কেজি ৮০ টাকা , চালানি বেগুন প্রতি কেজি ৬০ টাকা,  রামাইশ শিম (লোভি উরি) প্রতি কেজি ৮৫ টাকা, টমোটো প্রতি কেজি ৭০ টাকা, পেপে প্রতি কেজি ৪০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৬০ টাকা, আউশা লাউ প্রতিটি ৬০-৭০ টাকা, পাতিলাউ প্রতিটি ৫০-৪০ টাকা, শষা প্রতি কেজি ৪০ টাকা, জলপাই প্রতি কেজি ২০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, দনিয়া প্রতি কেজি ২০০ টাকা, কাচা মরিচ প্রতি কেজি ৭০-৮০ টাকা, লেবু প্রতি হালি ২০- ৪০ টাকা, লাল শাখ প্রতি আঁটি ৫-৮ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা যায়।
সিরাজ নামে এক ক্রেতা বলেন, সবজির এতো দাম । আমরা সাধারণ মানুষ কি করে সবজি কিনব। শীতে সবজির দাম  কম হয়। অথচ শীত আসলেও সবজির দাম কমার কোন নাম নেই।
আতিক নামে আরেক ক্রেতা বলেন,যার যা ইচ্ছা মত সবজি বিক্রি করে । অধিক লাভ করার জন্যে আরতদার ও  বিক্রেতারা অধিক মূল্যে সবজি বিক্রি করে। অথচ বাজারে দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা সবজি বাজারের মূল্য নিয়ন্ত্রণে কোন দায়িত্ব পালন করেন না।
কালিবাড়ি মোড়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সবজি বিক্রেতা বলেন, আরতদাররা আমাদের কাছে বেশি মূল্যে সবজি বিক্রি করেন। এখন আমরা কি করব ? আমাদের তো দুয়েক টাকা লাভ করতে হবে। আর সবজির আমদানিও কম হচ্ছে, তাই সবজির দাম বেশি।

  • [১]