- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাজারে ৩৩ কেজি ওজনের বাঘাইড় মাছ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সুরমা নদীতে জালে ধরা পড়লো ৩৩ কেজি ওজনের বাঘাইড় মাছ। রবিবার জেলার দোয়ারাবাজার উপজেলা পাশর্^বর্তী সুরমা নদীতে ছালিম নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
ছালিম জানান, রবিবার ভোর রাতে জালে আটক ৩৩ কেজি ওজনের বাঘাইড় মাছটি সকালে ১২ শ’ টাকা কেজি দরে ৩৯ হাজার ৬০০ টাকায় সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগরের মাছের আড়ৎদার ঝেনু মিয়ার কাছে বিক্রি করেন তিনি।
ঝেনু মিয়া সুনামগঞ্জ কিচেন মার্কেটে এনে মাছটি প্রতি কেজি ১৬’শ টাকা দর হাঁকেন। শেষে ১৪৫০ টাকা কেজি ধরে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
ঝেনু মিয়া জানান, গেল এক বছরের মধ্যে সুনামগঞ্জের বাজারে ওঠা সবচেয়ে বড় বাঘাইড় এটি।

  • [১]