আসন্ন বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে লেটার ক্যাম্পেইন শুরু করেছে উন্নয়ন সংগঠন হাউস। উন্নয়ন সংগঠন অক্সফাম ও গ্রো এর সহযোগিতায় সিএসআরএল এবং হাউসসহ কৃষি নিয়ে কর্মরত ১০টি উন্নয়ন সংগঠন কৃষিখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ড প্রেরণ করছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ হাজার পোস্ট কার্ড প্রেরণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ থেকে ৫ হাজার পোস্টকার্ড মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করা হবে। এতে বাজেটের প্রবৃদ্ধি বৃদ্ধির সমানুপাতিক হারে কৃষি খাতে বাজেট বরাদ্দের দাবি জানানো হচ্ছে। সেই সাথে হাওরাঞ্চলের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণসহ হাওর মন্ত্রণালয়ের দাবি জোরালো হচ্ছে।
সোমবার উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আইয়ুব বখত জগলুল। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী শীলা রায়, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, রমেন্দ্র কুমার দে, নির্মল ভট্টচার্য্য, মানব চৌধুরী, চন্দন দাস, সালেহিন চৌধুরী শুভ, গাজী আজফাল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)