স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় পূজা শুরু হয়। ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন তারা নির্বিঘেœ এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে। সকালে সুনামগঞ্জ সরকারী কলেজে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে প্রসাদ বিতরণ ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।