তাহিরপুর সংবাদদাতা
জাতীয় কাউন্সিলকে সামনে রেখে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে উপজেলার বাদাঘাট বাজার বাদামপট্রি রোডে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তর বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চাঁন মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুবদল আহ্বায়ক ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, জেলা বিএনপির সদস্য বাদাঘাট আবুল কালাম আজাদ প্রমুখ।