বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ২০২৩—২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. ছবাব মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এনজিও প্রতানিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আগামী ২০২৩—২৪ অর্থবছরে ৮৭ লক্ষ ৯০ হাজার ৭৯৯ টাকা আয় ও ৮৬ লক্ষ ৮০ হাজার ৮০৩ টাকা ব্যয় দেখানো হয়েছে।