বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নে সমভোট প্রাপ্ত দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩১ অক্টোবর পুন:নির্বাচনের দিন ধার্র্য্য করায় ইউনিয়ন ব্যাপী নির্বাচনী মাঠ আবারো গরম হয়ে উঠছে। মনোনয়ন দাখিল ৬ অক্টোবর পর্যন্ত, বাছাই ৭ অক্টোবর, প্রত্যাহার ১৪ অক্টোবর।
উল্লেখ্য, গত ৪ জুন ৬ষ্ঠ ধাপে বিশ্বম্ভরপুর উপজেলার ৫ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তন্মধ্যে বাদাঘাট (দঃ) ইউনিয়নে আঃ লীগ দলীয় প্রাথী মো. আ. গনী ও জাতীয় পাটির দলীয় প্রাথী মো. এরশাদ মিয়া সমপরিমাণ (৪০৩০) ভোট পাওয়ায় ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। আ. লীগ প্রাথী মো. আ. গনী পুন: গণনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন ও জাপা প্রার্থী মো. এরশাদ মিয়া পুন:নির্বাচন চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন। নির্বাচন কমিশন দীর্ঘ দিন দুই প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেন।