- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাদাঘাট দ. ইউনিয়ন পরিষদে সোলার স্ট্রিট লাইট স্থাপন

বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দ. ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর ও বিশ^ম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র বরাদ্দকৃত ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর ও কাবিটা) ২০১৯-২০ অর্থ বছরের আওতায় এই সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. সফিকুল সলাম, বাদাঘাট দ.ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান এরশাদ মিয়া, টি এম এস এস এরিয়া পরিচালক ফজলু রহমান, জাপা নেতা মোর্শেদ, নবিরাজ, মোস্তফা, এমদাদ, সাইফুল প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি

  • [১]