- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাদাঘাট বাজারে ইউএনও’র ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার ও আশপাশের গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। শনিবার বিকেলে বাদাঘাট বাজারে হতদরিদ্র,কর্মহীন ঠেলাগাড়ী,অটোরিক্সা ও ভ্যান চালকদের মধ্যে ত্রাণসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল,২কেজি আলু,১কেজি মশুরি ডাল,আধা কেজি সয়াবিন তৈল ও ১ কেজি লবণ। ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী,বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার,ছাত্রলীগ নেতা রাহাত হায়দার প্রমূখ।

  • [১]