- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় শহরে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপি জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
উদ্বোধনকালে অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘অতীতে সুনামগঞ্জে খেলাধুলায় সুনাম ছিল। ক্রিকেট ফুটবলসহ অসংখ্য খেলায় সুনামগঞ্জের খেলোয়াররা জেলার জন্য সুনাম    
কুড়িয়ে নিয়ে এসেছিলেন। যুগের পরিবর্তনে যা কিছুটা ম্লান হয়েছে। তাই খেলাধুলায় ভাল করার মাধ্যমে অতীতের সুনাম ফিরিয়ে  আনতে হবে।’ পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটানোর পরামর্শ দেন তিনি।
অ্যাড. এনাম আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ সভাপতি অ্যাড. নানু মিয়া ও পারভেজ আহমদ চৌধুরী, সদস্য মোজাম্মেল হক মুনিম, রেজওয়ানুল হক রাজা, হোসাইন আহমদ রাসেল, জিএম তাশহিজ, ডা. মোরশেদ আলম, নারী নেত্রী দিলারা বেগম ও সঞ্চিতা চৌধুরী।
দিন ব্যাপী সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাথলেটিক্সদের অংশগ্রহণে দৌড়,উচ্চ লাফ, দীর্ঘ লাফ, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪ টায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

  • [১]