স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এবং এর উপ-প্রকল্প জলবায়ু অভিযোজন ও জীবনমান প্রতিরক্ষা প্রকল্প (ক্যালিপ) এর সুনামগঞ্জ জেলার বিভিন্ন কর্মকা-ের অগ্রগতি পর্যালোচনা ও ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক কর্ম-পরিকল্পনার উপর ২ দিনব্যাপী এক কর্মশালা বুধবার এলজিইডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলার প্রকৌশলী ইকবাল আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, এলজিইডি সিলেট বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী আদিনাথ ঘোষ।
বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য সহ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির হিলিপ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হিলিপ প্রকল্পের পরিচালক গোপাল চন্দ্র সরকার এবং প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের উপর বিস্তারিত পর্যালোচনা করেন এলজিইডি’র সুনামগঞ্জ জেলার প্রকৌশলী ইকবাল আহমদ।
এছাড়াও কর্মশালায় এলজিইডি’র জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের পাশাপাশি প্রকল্পের সদর দপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি