- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বালিজুরী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল ওয়াহিদ

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বর্তমানে ওই বিদ্যালয়ের     ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়টি সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহিদ।
মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সুত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান আবেদন করেন। আবেদনে তিনি তাঁর শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন। এই আবেদনের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁর আবেদন মঞ্জুর করে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  আব্দুল ওয়াহিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্দিকুর রহমান সাহেব পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কথা বলে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। আর এ কারণেই বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁর অব্যাহতির আবেদন মঞ্জুর করে বিদ্যালয়ের একজন শিক্ষক কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দিয়েছেন।

  • [১]