- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের আনোয়ারপুর বাজার থেকে নিজ গ্রাম দক্ষিণকূল ফেরার পথে তাকে এলোপাতারিভাবে মারধর করে গুরুতর আহত কওে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিয়া উদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামী করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবির, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক প্রমুখ। তারা আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ বাহিনীকে অনুরোধ জানিয়েছেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]